Posts

Showing posts from April, 2025

ᱵᱟᱯᱞᱟ ᱥᱮᱨᱮᱱᱡᱮ ᱨᱮ ᱨᱟᱢᱟᱭᱟᱱ ᱨᱮᱭᱟᱜ ᱚᱨᱥᱚᱝ / বাপলা সেরেঞে রামায়ণের প্রভাব

Image
  ᱵᱟᱯᱞᱟ ᱥᱮᱨᱮᱱᱡᱮ ᱨᱮ ᱨᱟᱢᱟᱭᱟᱱ ᱨᱮᱭᱟᱜ ᱚᱨᱥᱚᱝ বাপলা সেরেঞে রামায়ণের প্রভাব বাল্মীকি রচিত 'রামায়ণম্' মহাকাব্যের কাহিনী ভারতবর্ষের যে কোনো জাতির কাছেই আকর্ষণীয় ছিল। ভারতবর্ষের নানা জাতির ও নানা ধর্মের সাহিত্যে ও সংস্কৃতিতে এই রামায়ণের প্রভাব অমোঘ। পরবর্তীকালে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কালে বাংলাদেশের সর্বত্র রামায়ণ কাহিনী নানাভাবে ছড়িয়ে পড়ে। কথাকারদের প্রভাবে এবং রামায়ণ গায়কদের প্রভাবে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলিতেও রামায়ণকথা সকলের পরিচিত হয়ে ওঠে। এই সুত্রে দেখা যায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের কাছেও এই রামায়ণ গাথা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সাঁওতালি দং সেরেঞে রামায়ণ কাহিনীর অংশবিশেষ বিভিন্ন গানের উপাদান হিসেবে ব্যবহৃত। রামায়ণমূলক দং সেরেঞগুলি বিয়ের একটি বিশেষ পর্বে গাওয়া হয়। বিবাহ হয়ে যাওয়ার পর বরবধূকে সামনে রেখে এই ধরনের গানগুলি গাওয়া হয়। গানগুলিকে নাম দেওয়া যেতে পারে 'বউ খোঁজার গান'। একদিন কাবুল কান্দাহারের পথে সাঁওতালরা ভারতে প্রবেশ করেছিল। কিন্তু সাঁওতালরা বিভিন্ন সময়ে ভিটেমাটি ছাড়া হয়েছে। তাদের গানের মধ্যে এই ভিটে ছাড়ার দুঃখ বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। রামায়ণ কাহিনীতে...